নাইক্ষ্যংছড়ি নতুন ইউএনও‘র যোগদান
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো: মাজহারুল ইসলাম চৌধুরী।
সোমবার (২৮ অক্টোবর ) সকালে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু’র এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণ করায় নতুন ইউএনও’কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
নতুন ইউএনও মাজহারুল ইসলাম ইতোপূর্বে বান্দরবান আলীকদম উপজেলাসহ বিভিন্ন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































